হোমিওপ্যাথিতে কেন কোন রোগের বিশেষজ্ঞ ডাক্তার হয় না?

হোমিওপ্যাথিতে কেন কোন রোগের বিশেষজ্ঞ ডাক্তার হয় না?

যা যা থাকছে-

Last Updated on January 31, 2026 by ডা. বুলবুল ইসলাম 'ঈসা

প্রায়ই ফেইসবুক গ্রুপে পোস্ট পাই, “আমার অমুক সমস্য, অমুক রোগের উপর একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার সাজেস্ট করুন!”

যে সমস্ত তথাকথিত হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথির নিয়ম-নীতির ধার ধারে না, পেটেন্ট, টনিক, সিরাপ, মলম, মালিশ বিক্রি করে সংসার চালাচ্ছে, সে সমস্ত চিকিৎসকরাও হুজোগে পড়ে হলেও অন্তত একথা নির্দ্বিধায় স্বীকার করে যে, WE TREAT THE PATIENT, NOT THE DISEASE, অর্থাৎ আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি।

এবং এটাই সত্য, কারণ হোমিওপ্যাথি কোন রোগ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি নয়, এটা সেই রোগে রোগীর লক্ষণ ভিত্তিক তথা রোগী ভিত্তিক চিকিৎসা পদ্ধতি।

এখানে হয়তো অনেকেরই কনফিউশন তৈরি হতে পারে যে, রোগী ত রোগ নিয়েই চিকিৎসকের কাছে যায়, তাহলে সে রোগের চিকিৎসা করে না এটা কেমন কথা?

গর্ভাবস্থায় কি হোমিওপ্যাথিক ঔষধ নিরাপদ?

এ ধরনের প্রশ্নের উত্তর আমার পূর্ববর্তী লেখাগুলো যারা পড়েছেন অর্থাৎ যারা আমার নিয়মিত ফলোয়ার, তারা হয়তো ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন। তবে যারা নতুন, তাদের জন্য সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, অধিকাংশ সময় একই রোগের পাঁচ জন রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কাজেই দেখা যায়, পাঁচ জন একই রোগের রোগী হলেও আমরা পাঁচজনকে পাঁচটি আলাদা আলাদা ঔষধ দিয়ে বিদায় করছি। এটাই হচ্ছে আসল ব্যাপার। হোমিওপ্যাথি এভাবেই কাজ করে। লক্ষণ সাদৃশ্যে ওষুধ না দিলে আরোগ্য এখানে অসম্ভব।

তাহলে সাধারণ বিবেচনায় আমরা কী দেখতে পাচ্ছি? একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি রোগের চিকিৎসা করতেন তবে তিনি ত একই রোগের পাঁচজন রোগীকে একই ঔষধই দিতেন, তাইনা? কিন্তু যেহেতু তিনি রোগের চিকিৎসা করেন না সেহেতু তিনি রোগ একই হলেও পাঁচজন আলাদা রোগীকে তাদের শারিরীক ও মানসিক লক্ষণ বিবেচনা করে আলাদা আলাদা মেডিসিন দিচ্ছেন। এখন আপনারাই বলুন, যে চিকিৎসক রোগেরই চিকিৎসা করে না, সে কী করে রোগের উপর বিশেষজ্ঞ হবে?

কাজেই হোমিওপ্যাথিতে কোন রোগের উপর বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

বিশেষ সুযোগ!

আপনি কি আপনার নিজের কিংবা আপনার কোন আপন জনের রোগ বা স্বাস্য সংক্রান্ত কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন? কীভাবে কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না?

সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে নিচের ফরমে সমস্যাগুলোর বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করুন।

আপনার জন্য আরও কিছু লেখা ...

এই আর্টিকেলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কেন হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি একসাথে গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। বিভিন্ন রোগীর আগমনের ধরন অনুযায়ী কীভাবে সামগ্রিক চিকিৎসা প্রণয়ন করতে হবে, চলমান এলোপ্যাথিক ঔষধের...
বাংলাদেশে অনেকেই “সেরা হোমিওপ্যাথিক ডাক্তার” খোঁজেন, কিন্তু প্রকৃত দক্ষতা নির্ভর করে রোগীকে কতটা গভীরভাবে বোঝা হয় তার ওপর। এই লেখায় জানুন— একজন ভালো হোমিওপ্যাথ কীভাবে চিনবেন এবং কোন ডাক্তারই আপনার...

Last Updated on January 31, 2026 by ডা. বুলবুল ইসলাম ‘ঈসা ভুমিকা- হোমিওপ্যাথির মূল সত্তা ও আধুনিক বিভ্রান্তি হোমিওপ্যাথি: একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা দর্শন হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা-পদ্ধতি যা মানবদেহের জীবনীশক্তিকে...

গ্লোবাল হোমিও সেন্টার থেকে যেসব সেবা ও সুবিধা পেতে পারেন...

গ্লোবাল হোমিও সেন্টার আধুনিক ও বৈজ্ঞানিক হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদানকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে রোগীদের জন্য রয়েছে নানা ধরণের উন্নতমানের সেবা। আমরা বিশ্বাস করি, প্রতিটি রোগী আলাদা, এবং তাদের সমস্যা বোঝার জন্য প্রয়োজন সময়, যত্ন ও দক্ষতা। তাই আমাদের প্রতিটি সেবা গড়ে উঠেছে এই মূল্যবোধের উপর ভিত্তি করে।

১. নির্ভরযোগ্য ও কোয়ালিফাইড হোমিওপ্যাথিক চিকিৎসক

আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন কোয়ালিফাইড ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ। রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনায় তারা ব্যবহার করেন ক্লিনিক্যাল অভিজ্ঞতা, আধুনিক রেপার্টরীসমূহ এবং সর্বাধুনিক হোমিওপ্যাথিক প্রযুক্তিসমূহ।

২. অফলাইন চিকিৎসা সেবা

রোগীরা চাইলে সরাসরি গ্লোবাল হোমিও সেন্টারে এসে চিকিৎসা নিতে পারেন। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রোগী দেখা হয়। এপয়েন্টমেন্ট গ্রহণ সহজ — আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করা যায়। এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুন!

৩. অনলাইন চিকিৎসা সেবা

দূরের রোগীদের কথা মাথায় রেখে আমরা চালু করেছি অনলাইন চিকিৎসা সেবা। অনলাইনে রোগীর তথ্য সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয় এবং প্রযোজ্য হলে কুরিয়ারের মাধ্যমে মানসম্মত হোমিওপ্যাথিক ওষুধ পাঠানো হয় রোগীর ঠিকানায়। এতে সময় ও ভ্রমণজনিত কষ্ট কমে যায়। অনলাইনে চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন

৪. মানসম্মত বিদেশী ঔষধ

আমরা ব্যবহার করি উন্নতমানের, মূলত জার্মানি, সুইজারল্যান্ড এবং ভারতের বিখ্যাত সব হোমিওপ্যাথিক কোম্পানির ঔষধ। ওষুধ সংগ্রহে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে রোগীরা পান কার্যকর ও নিরাপদ চিকিৎসা।

৫. বিস্তারিত তথ্য গ্রহণ ও যত্নসহকারে ঔষধ নির্বাচন

প্রতিটি রোগীর সমস্যা ভালোভাবে বোঝার জন্য আমরা যথেষ্ট সময় ব্যয় করি। রোগীর শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে আমরা ওষুধ নির্বাচন করি — যা হোমিওপ্যাথির মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬. রোগীর গোপনীয়তা ও সম্মান রক্ষা

আমরা রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন রাখি। একজন রোগীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম নীতিগত অঙ্গীকার।

এই সেবাসমূহের মাধ্যমে গ্লোবাল হোমিও সেন্টার চেষ্টা করছে প্রতিটি রোগীর প্রতি ব্যক্তিগতভাবে যত্নবান হতে এবং আধুনিক হোমিওপ্যাথির আলোকে সমাধান প্রদান করতে। আপনি যদি একটি নিরাপদ, কার্যকর ও আন্তরিক হোমিওপ্যাথিক চিকিৎসা চান — তাহলে গ্লোবাল হোমিও সেন্টার আপনার জন্য সঠিক ঠিকানা।