ঘন ঘন প্রস্রাবের জন্য কোন হোমিওপ্যাথিক ঔষধ খেতে হবে?

ঘন ঘন প্রস্রাবের জন্য কোন হোমিওপ্যাথিক ঔষধ খেতে হবে?

যা যা থাকছে-

Last Updated on September 20, 2026 by ডা. বুলবুল ইসলাম 'ঈসা

একজন প্রশ্ন করেছেন, “আমার খুব বেশী প্রস্রাব হয়। এখন কোন হোমিওপ্যাথিক ওষধ গ্রহণ করলে ভালো হবো, প্লিজ সাজেষ্ট করুন।”

শুরুতেই জেনে নিই-

ঘনঘন প্রস্রাব কেন হয়?

ঘনঘন প্রস্রাবের অন্যতম কারণ বা ধরন হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস। কিন্তু বর্তমানে ডায়াবেটিস বললেই সাধারণত লোকে ডায়াবেটিস মেলাইটাসকেই (diabetes mellitus) বোঝে।  কিন্তু প্রকৃতপক্ষে এটা ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ সুগার বেজড ডায়াবেটিসও হতে পারে, আবার  ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes insipidus) বা সুগার লেস ডায়াবেটিসও হতে পারে।

এছাড়াও কিডনি কিংবা ইউরিনারি ট্রাক্ট এ কোন ইনফেকশন, কিডনি ফেইলর, মূত্রথলি বা ব্লাডারে ইনফেকশান বা ত্রুটি কিংবা শরীরের অন্য কোন ব্যবস্থায় কোন সমস্যার কারণে এ ধরনের ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে।

অনেক সময় অনেক উগ্র ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এ ধরনের সমস্যা দেখা দেয়। 

ঘনঘন প্রস্রাবের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা ক্লান্তি, দুর্বলতা এবং সাধারণ অস্বস্তির অনুভূতি অনুভব করতে পারেন। এমনকি এর জন্য অনেকের স্বাভাবিক জীবনযাত্রা প্রচন্ড রকমের ব্যাহত হতে পারে ।

এবার আসি মূল প্রশ্নে, অর্থাৎ

ঘনঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা কী?

এলোপ্যাথিতে সাধারণত এন্টিবায়োটিক সহ অন্যান্য ব্যবস্থা  প্রদান করা হয়ে থাকে। তবে হোমিওপ্যাথিতে এর সুন্দর চিকিৎসা রয়েছে। 

ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ঔষধ এবং তাদের প্রয়োগিক লক্ষণগুলি নিম্নরূপ:

1. Cantharis

  • প্রস্রাব করার সময় তীব্র জ্বালাপোড়া ও ব্যথা।
  • ঘন ঘন প্রস্রাবের তাগিদ, কিন্তু পরিমাণে কম।
  • প্রস্রাবের রং গাঢ় ও দুর্গন্ধযুক্ত।
  • মূত্রনালীর সংক্রমণ (UTI) এর ক্ষেত্রে কার্যকর।

2. Equisetum

  • প্রস্রাব করার পরও মূত্রথলি পূর্ণ থাকার অনুভূতি।
  • প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া নেই, কিন্তু ঘন ঘন প্রস্রাবের তাগিদ।
  • শিশুদের রাতের সময় প্রস্রাবের সমস্যায় কার্যকর।

3. Apis Mellifica

  • প্রস্রাব করার সময় জ্বালাপোড়া ও চিনচিনে ব্যথা।
  • প্রস্রাবের পরিমাণ কম ও ঘন ঘন তাগিদ।
  • মূত্রথলি ফুলে যাওয়ার অনুভূতি।
  • প্রস্রাব করার শেষে ব্যথা বৃদ্ধি পায়।

4. Nux Vomica

  • ঘন ঘন প্রস্রাবের তাগিদ, বিশেষত রাতের বেলা।
  • প্রস্রাব করার সময় অল্প পরিমাণে প্রস্রাব হয়।
  • মদ্যপান বা মসলাযুক্ত খাবারের পর লক্ষণ বৃদ্ধি পায়।
  • কোষ্ঠকাঠিন্যের সাথে ঘন ঘন প্রস্রাবের সমস্যা।

5. Sarsaparilla

  • প্রস্রাব করার শেষে তীব্র ব্যথা।
  • প্রস্রাবের রং ঘোলাটে ও বালির মতো কণা থাকতে পারে।
  • মূত্রনালীতে পাথর বা বালির সমস্যায় কার্যকর।

6. Pulsatilla

  • ঘন ঘন প্রস্রাবের তাগিদ, বিশেষত রাতের বেলা।
  • প্রস্রাবের রং হালকা ও পরিমাণে বেশি।
  • মানসিক চাপ বা আবেগপ্রবণ অবস্থায় লক্ষণ বৃদ্ধি পায়।
  • মহিলাদের মাসিক চক্রের সময় প্রস্রাবের সমস্যা।

7. Berberis Vulgaris

  • প্রস্রাব করার সময় তীব্র ব্যথা, যা মূত্রথলি থেকে কুঁচকি পর্যন্ত ছড়িয়ে পড়ে।
  • প্রস্রাবের রং গাঢ় ও দুর্গন্ধযুক্ত।
  • মূত্রনালীতে পাথর বা বালির সমস্যায় কার্যকর।

8. Sepia

  • ঘন ঘন প্রস্রাবের তাগিদ, বিশেষত সকালের দিকে।
  • প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া নেই।
  • মহিলাদের প্রস্রাবের সমস্যা, বিশেষত গর্ভাবস্থায় বা মেনোপজের পর।

9. Lycopodium

  • ঘন ঘন প্রস্রাবের তাগিদ, বিশেষত বিকেল বা সন্ধ্যার দিকে।
  • প্রস্রাবের রং গাঢ় ও দুর্গন্ধযুক্ত।
  • মূত্রথলিতে পাথর বা বালির সমস্যায় কার্যকর।

10. Causticum

  • ঘন ঘন প্রস্রাবের তাগিদ, বিশেষত রাতের বেলা।
  • প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া নেই।
  • বয়স্ক ব্যক্তিদের প্রস্রাবের সমস্যায় কার্যকর।

সতর্কতাঃ

এই ঔষধগুলি ব্যবহারের আগে একজন নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ লক্ষণ ও রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ঔষধ নির্বাচন করা প্রয়োজন।

প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকেরা রোগীর যাবতীয় শারীরিক এবং মানসিক লক্ষণ সংগ্রহ করে তার ওপর ভিত্তি করে একটি সিমিলিমাম ঔষধ নির্বাচন করেন। আর সেই ঔষধটি হোমিওপ্যাথিক বাক্সের যে কোন ঔষধই হতে পারে। অর্থাৎ লক্ষণ সাদৃশ্য হলে এখানে প্রদত্ত ঔষধগুলোর পাশাপাশি হোমিওপ্যাথিক বাক্সের যে কোন ঔষধই ঘনঘন প্রস্রাবের রোগে প্রযোজ্য হতে পারে।

অর্থাৎ, হোমিওপ্যাথিতে নির্দিষ্ট রোগের বিপরীতে কোন নির্দিষ্ট ঔষধ বা ঔষধের গ্রুপ হতে পারে না। রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণসমূহই বলবে তার জন্য কোন ঔষধ দরকার। 

কাজেই এসমস্ত ক্ষেত্রে এভাবে রোগের নাম বলে ওষুধ না খুঁজে রোগীর উচিত হবে একজন নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা এবং তার আন্ডারে থেকে চিকিৎসা নেওয়া।

নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক চেনার উপায় জানতে এখানে ক্লিক করুন। 

আর আমাদের কাছ থেকে অনলাইনে চিকিৎসা গ্রহণ করতে হলে এখানে ক্লিক করুন এবং আপনার যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করুন।

 

Picture of ডা. বুলবুল ইসলাম 'ঈসা

ডা. বুলবুল ইসলাম 'ঈসা

ডা. বুলবুল ইসলাম 'ঈসা, DHMS (BHB), একজন কনসালট্যান্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও ক্লিনিক্যাল এডুকেটর, যিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে রোগীদের জন্য বিজ্ঞানভিত্তিক, পার্সোনালাইজড এবং নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে আসছেন। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক অ্যাটাকসহ বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সমন্বিত চিকিৎসায় তাঁর বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় গভীর কেস অ্যানালাইসিস পদ্ধতি অনুসরণ করেন, যেখানে রোগীর শারীরিক উপসর্গের পাশাপাশি মানসিক গঠন, আবেগিক অবস্থা, জীবনযাপন পদ্ধতি এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহ সমন্বিতভাবে মূল্যায়ন করা হয়। তাঁর চিকিৎসা দর্শনের মূল ভিত্তি হলো ব্যক্তিকেন্দ্রিক ও সামগ্রিক (holistic) দৃষ্টিভঙ্গি, যা দীর্ঘমেয়াদি সুস্থতা ও স্থিতিশীল স্বাস্থ্য পুনর্গঠনে সহায়ক। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি ডা. বুলবুল ইসলাম 'ঈসা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য অনলাইন প্রশিক্ষণমূলক একাডেমিক ক্লাস পরিচালনা করেন। তিনি Organon of Medicine, Repertory, Anatomy & Physiology, এবং Practice of Medicine বিষয়ে তত্ত্বভিত্তিক ও ক্লিনিক্যালি ওরিয়েন্টেড প্রশিক্ষণ প্রদান করে থাকেন। তাঁর প্রশিক্ষণ কার্যক্রমে ক্লাসিক্যাল নীতিমালা ও আধুনিক ক্লিনিক্যাল বিশ্লেষণের সমন্বয় ঘটে, যা শিক্ষার্থীদের বিশ্লেষণক্ষমতা, রেশনাল প্রেসক্রাইবিং দক্ষতা এবং পেশাগত মানোন্নয়নে সহায়তা করে। এছাড়াও তিনি একজন নিয়মিত মেডিকেল ব্লগ লেখক। তাঁর লেখায় মানসিক স্বাস্থ্য সচেতনতা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার যৌক্তিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাধান্য পায়। নৈতিক চিকিৎসা চর্চা, একাডেমিক সততা এবং পেশাগত উৎকর্ষ সাধনের প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে রোগী ও শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

বিশেষ সুযোগ!

আপনি কি আপনার নিজের কিংবা আপনার কোন আপন জনের রোগ বা স্বাস্য সংক্রান্ত কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন? কীভাবে কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না?

সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে নিচের ফরমটাতে আপনার সমস্যার বিস্তারিত তথ্য লিখে সাবমিট করুন।
আমাদের টিম আপনার তথ্য পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।

আপনার জন্য আরও কিছু লেখা ...

শিশু কথা না বললে বা আই কন্টাক্ট না করলে লাইকোপোডিয়াম এম থ্রি বা অন্যান্য হোমিও ওষুধ কি সঠিক? জেনে নিন হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচন ও ইন্ডিভিজুয়ালাইজেশনের প্রক্রিয়া।...
এই আর্টিকেলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কেন হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি একসাথে গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। বিভিন্ন রোগীর আগমনের ধরন অনুযায়ী কীভাবে সামগ্রিক চিকিৎসা প্রণয়ন করতে হবে, চলমান এলোপ্যাথিক ঔষধের...

Last Updated on September 20, 2026 by ডা. বুলবুল ইসলাম ‘ঈসা ভুমিকা- হোমিওপ্যাথির মূল সত্তা ও আধুনিক বিভ্রান্তি হোমিওপ্যাথি: একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা দর্শন হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা-পদ্ধতি যা মানবদেহের জীবনীশক্তিকে...

গ্লোবাল হোমিও সেন্টার থেকে যেসব সেবা ও সুবিধা পেতে পারেন...

গ্লোবাল হোমিও সেন্টার আধুনিক ও বৈজ্ঞানিক হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদানকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে রোগীদের জন্য রয়েছে নানা ধরণের উন্নতমানের সেবা। আমরা বিশ্বাস করি, প্রতিটি রোগী আলাদা, এবং তাদের সমস্যা বোঝার জন্য প্রয়োজন সময়, যত্ন ও দক্ষতা। তাই আমাদের প্রতিটি সেবা গড়ে উঠেছে এই মূল্যবোধের উপর ভিত্তি করে।

১. নির্ভরযোগ্য ও কোয়ালিফাইড হোমিওপ্যাথিক চিকিৎসক

আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন কোয়ালিফাইড ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ। রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনায় তারা ব্যবহার করেন ক্লিনিক্যাল অভিজ্ঞতা, আধুনিক রেপার্টরীসমূহ এবং সর্বাধুনিক হোমিওপ্যাথিক প্রযুক্তিসমূহ।

২. অফলাইন চিকিৎসা সেবা

রোগীরা চাইলে সরাসরি গ্লোবাল হোমিও সেন্টারে এসে চিকিৎসা নিতে পারেন। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রোগী দেখা হয়। এপয়েন্টমেন্ট গ্রহণ সহজ — আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করা যায়। এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুন!

৩. অনলাইন চিকিৎসা সেবা

দূরের রোগীদের কথা মাথায় রেখে আমরা চালু করেছি অনলাইন চিকিৎসা সেবা। অনলাইনে রোগীর তথ্য সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয় এবং প্রযোজ্য হলে কুরিয়ারের মাধ্যমে মানসম্মত হোমিওপ্যাথিক ওষুধ পাঠানো হয় রোগীর ঠিকানায়। এতে সময় ও ভ্রমণজনিত কষ্ট কমে যায়। অনলাইনে চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন।

৪. মানসম্মত বিদেশী ঔষধ

আমরা ব্যবহার করি উন্নতমানের, মূলত জার্মানি, সুইজারল্যান্ড এবং ভারতের বিখ্যাত সব হোমিওপ্যাথিক কোম্পানির ঔষধ। ওষুধ সংগ্রহে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে রোগীরা পান কার্যকর ও নিরাপদ চিকিৎসা।

৫. বিস্তারিত তথ্য গ্রহণ ও যত্নসহকারে ঔষধ নির্বাচন

প্রতিটি রোগীর সমস্যা ভালোভাবে বোঝার জন্য আমরা যথেষ্ট সময় ব্যয় করি। রোগীর শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে আমরা ওষুধ নির্বাচন করি — যা হোমিওপ্যাথির মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬. রোগীর গোপনীয়তা ও সম্মান রক্ষা

আমরা রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন রাখি। একজন রোগীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম নীতিগত অঙ্গীকার।

এই সেবাসমূহের মাধ্যমে গ্লোবাল হোমিও সেন্টার চেষ্টা করছে প্রতিটি রোগীর প্রতি ব্যক্তিগতভাবে যত্নবান হতে এবং আধুনিক হোমিওপ্যাথির আলোকে সমাধান প্রদান করতে। আপনি যদি একটি নিরাপদ, কার্যকর ও আন্তরিক হোমিওপ্যাথিক চিকিৎসা চান — তাহলে গ্লোবাল হোমিও সেন্টার আপনার জন্য সঠিক ঠিকানা।

0
Would love your thoughts, please comment.x
()
x