সায়াটিকা (Sciatica) বাত বা সায়াটিকার কারণ লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

সায়াটিকা (Sciatica) বাত বা সায়াটিকার কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

যা যা থাকছে-

Last Updated on September 20, 2026 by ডা. বুলবুল ইসলাম 'ঈসা

একজন প্রশ্ন করেছেন, “সায়াটিকা বাতের জন্য কোন ওষুধ খেতে হবে?”
এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে সংক্ষেপে আমরা সায়াটিকা বাত সম্পর্কে জেনে নিই।

সায়াটিকা (Sciatica) বাত কী?

মেরুদন্ডের (Spine) শেষ প্রান্তের দিকে lumbar এবং sacrum রিজিওন থেকে উৎপন্ন ৫ টি নার্ভ (L4, L4, S1. S2. S3) সংযুক্ত বা একত্রিত হয়ে মানবদেহের সব থেকে বড় এবং দীর্ঘ নার্ভ গঠিত হয়েছে যার নাম সায়াটিক (Sciatic) নার্ভ। মানব দেহের দুই পাশে দুই সায়াটিক নার্ভ রয়েছে যা পিছন দিক দিয়ে হিপ এবং থাই হয়ে হাঁটুর কাছাকাছি গিয়ে কয়েকটি অংশে বিভক্ত হয়ে পা পর্যন্ত চলে গিয়েছে।

কোন কারনে এই সায়াটিক (Sciatic) নার্ভে ব্যথা, জ্বালা, ঝিনঝিন করা বা অবস ভাব দেখা দিলে তাকে মেডিকেলের পরিভাষায় সায়াটিকা (Sciatica) বলা হয়। বাত ব্যথার মত ব্যথা থাকায় অনেকেই এটাকে সায়াটিকা না বলে সায়াটিকা বাত বলে অভিহিত করে।

সায়াটিকা (Sciatica) বাত বা সায়াটিকার কারণ লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

সায়াটিকা (Sciatica) বাতের কারণ কী?

কোন কারনে সায়াটিক নার্ভ (Sciatic nerve) এর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটলে তখন সায়াটিকা (Sciatica) বা সায়াটিকা বাতের সূচনা হয়। কী কী কারণে ঘটতে পারে এমন ঘটনা?

১। আঘাত লাগলে,
২। স্পাইনাল ডিস্ক প্রল্যাপ্স হলে,
৩। স্পাইনাল ডিস্ক ডিজেনারেশান বা ক্ষয় হলে,
৪। মেরুদন্ডে বড় ধরনের চাপ পড়লে, ইত্যাদি।

সায়াটিকা (Sciatica) বাতের লক্ষণ কী?

সায়াটিকার লক্ষণ গুলো মোটামুটি নিম্নরূপঃ

১। ব্যাথা,
২। মাংস পেশীর দূর্বলতা,
৩। অবস ভাব,
৪। ঝিনঝিন অনুভূতি,
৫। পা, মূত্রযন্ত্র সহ সায়াটিক নার্ভের দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গ সমূহের কার্যকলাপে বিঘ্ন, ইত্যাদি।

সায়াটিকা (Sciatica) বাতের প্রচলিত চিকিৎসাঃ

সাধারণ বাত রোগের মত এলোপ্যাথিতে সাধারণত এন্টিবায়োটিক, পেইনকিলার, মালিশ প্রভৃতি ব্যবস্থা করা হয়ে থাকে। তবে হোমিওপ্যাথিতে এর সুন্দর চিকিৎসা রয়েছে।

সায়াটিকা (Sciatica)বা সায়াটিকা বাতের হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

Global Homoeo Center

হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক আধুনিক চিকিৎসা পদ্ধতি। এখানে রোগের নামের চেয়ে ওই রোগে রোগীর দেহ-মনে কোন ধরনের লক্ষণ উৎপন্ন হয়েছে তার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এবং সেই সমস্ত লক্ষণের সমন্বয়েই একজন রোগীর জন্য প্রতিবারে একটি মাত্র ঔষধ নির্বাচন করা হয়।
কাজেই কোন নির্দিষ্ট রোগের ওপরে কোন নির্দিষ্ট ঔষধ হোমিওপ্যাথিতে হতে পারে না। রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ গুলোর সমন্বয়ে হোমিওপ্যাথিক বাক্সের যে কোন ঔষধই একজন রোগীর জন্য প্রযোজ্য হতে পারে।

কিন্তু দুঃখের বিষয় অনেক সময় দেখা যায় আশেপাশের অনেক তথাকথিত হোমিওপ্যাথ নির্দিষ্ট রোগের জন্য কিছু নির্দিষ্ট মেডিসিন নির্ধারণ করে রাখে। এবং রোগী এলে তার মধ্য থেকেই একটা বা কয়েকটা ঔষধ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা একটা মস্ত বড় ভুলপদ্ধতি। এ কারণেই দেখা যায় এই শ্রেণীর অধিকাংশ হোমিওপ্যাথিক চিকিৎসকই রোগীকে সুস্থ করতে ব্যর্থ হয়। এই জাতীয় হোমিওপ্যাথিক চিকিৎসকের সংখ্যা বেশি হওয়ায় প্রায়ই দেখা যায় রোগীরা এই ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসকদের একজনের কাছ থেকে অন্য জনের কাছে ঘুরে ঘুরে প্রকৃত আরোগ্য না পেয়ে শেষে হোমিওপ্যাথিরই বদনাম করে যে, “হোমিওপ্যাথি ভালো না।”।

যেমন এই সায়াটিকা (Sciatica) বাতের ক্ষেত্রেও Arnica mont, arsenic album, Kali hydro, Viscum alb, Bryonia alb, Dioscorea, Causticum, Colocynth, rhus tox, প্রভৃতি ঔষধ গুলো অধিক মাত্রায় ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকরা এভাবে রোগ ভিত্তিক চিকিৎসা করেন না। তারা রোগীর যাবতীয় শারীরিক এবং মানসিক লক্ষণ সংগ্রহ করে তার ওপর ভিত্তি করে একটি সিমিলিমাম ঔষধ নির্বাচন করেন। আর সেই ঔষধটি হোমিওপ্যাথিক বাক্সের যে কোন ঔষধই হতে পারে যা আগেই বলেছি।


কাজেই এই ধরনের রোগে আক্রান্ত রোগীদেরকে একজন নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়ে তার যাবতীয় সমস্যা খুলে বলতে হবে। চিকিৎসক তার প্রজ্ঞা এবং মেধা দিয়ে বিচার-বিশ্লেষণ করে একটি মাত্র হোমিওপ্যাথিক ঔষধ রোগীকে খেতে দিবেন এবং তাতেই রোগী সুস্থ হবেন।

নির্ভরযোগ্য চিকিৎসক নির্বাচনের উপায় জানতে এখানে ক্লিক করুন।

Picture of ডা. বুলবুল ইসলাম 'ঈসা

ডা. বুলবুল ইসলাম 'ঈসা

ডা. বুলবুল ইসলাম 'ঈসা, DHMS (BHB), একজন কনসালট্যান্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও ক্লিনিক্যাল এডুকেটর, যিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে রোগীদের জন্য বিজ্ঞানভিত্তিক, পার্সোনালাইজড এবং নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে আসছেন। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক অ্যাটাকসহ বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সমন্বিত চিকিৎসায় তাঁর বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় গভীর কেস অ্যানালাইসিস পদ্ধতি অনুসরণ করেন, যেখানে রোগীর শারীরিক উপসর্গের পাশাপাশি মানসিক গঠন, আবেগিক অবস্থা, জীবনযাপন পদ্ধতি এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহ সমন্বিতভাবে মূল্যায়ন করা হয়। তাঁর চিকিৎসা দর্শনের মূল ভিত্তি হলো ব্যক্তিকেন্দ্রিক ও সামগ্রিক (holistic) দৃষ্টিভঙ্গি, যা দীর্ঘমেয়াদি সুস্থতা ও স্থিতিশীল স্বাস্থ্য পুনর্গঠনে সহায়ক। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি ডা. বুলবুল ইসলাম 'ঈসা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য অনলাইন প্রশিক্ষণমূলক একাডেমিক ক্লাস পরিচালনা করেন। তিনি Organon of Medicine, Repertory, Anatomy & Physiology, এবং Practice of Medicine বিষয়ে তত্ত্বভিত্তিক ও ক্লিনিক্যালি ওরিয়েন্টেড প্রশিক্ষণ প্রদান করে থাকেন। তাঁর প্রশিক্ষণ কার্যক্রমে ক্লাসিক্যাল নীতিমালা ও আধুনিক ক্লিনিক্যাল বিশ্লেষণের সমন্বয় ঘটে, যা শিক্ষার্থীদের বিশ্লেষণক্ষমতা, রেশনাল প্রেসক্রাইবিং দক্ষতা এবং পেশাগত মানোন্নয়নে সহায়তা করে। এছাড়াও তিনি একজন নিয়মিত মেডিকেল ব্লগ লেখক। তাঁর লেখায় মানসিক স্বাস্থ্য সচেতনতা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার যৌক্তিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাধান্য পায়। নৈতিক চিকিৎসা চর্চা, একাডেমিক সততা এবং পেশাগত উৎকর্ষ সাধনের প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে রোগী ও শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

বিশেষ সুযোগ!

আপনি কি আপনার নিজের কিংবা আপনার কোন আপন জনের রোগ বা স্বাস্য সংক্রান্ত কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন? কীভাবে কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না?

সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে নিচের ফরমটাতে আপনার সমস্যার বিস্তারিত তথ্য লিখে সাবমিট করুন।
আমাদের টিম আপনার তথ্য পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।

আপনার জন্য আরও কিছু লেখা ...

নখকুনি বা Ingrown Nail হলো নখের কিনারা পাশের ত্বকের ভেতরে ঢুকে গিয়ে ব্যথা, ফোলা ও প্রদাহ সৃষ্টি করার সমস্যা। জেনে নিন এর কারণ, লক্ষণ, প্রতিরোধ এবং হোমিওপ্যাথিক চিকিৎসার পদ্ধতি।...
গাইনেকোমাস্টিয়া হলো পুরুষের স্তনগ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি। হরমোনের ভারসাম্যহীনতা, বয়স ও বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। লক্ষণ, কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসার পূর্ণাঙ্গ নির্দেশিকা সম্পর্কে জানতে পোস্টটি পড়ুন।...
শিশু কথা না বললে বা আই কন্টাক্ট না করলে লাইকোপোডিয়াম এম থ্রি বা অন্যান্য হোমিও ওষুধ কি সঠিক? জেনে নিন হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচন ও ইন্ডিভিজুয়ালাইজেশনের প্রক্রিয়া।...

গ্লোবাল হোমিও সেন্টার থেকে যেসব সেবা ও সুবিধা পেতে পারেন...

গ্লোবাল হোমিও সেন্টার আধুনিক ও বৈজ্ঞানিক হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদানকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে রোগীদের জন্য রয়েছে নানা ধরণের উন্নতমানের সেবা। আমরা বিশ্বাস করি, প্রতিটি রোগী আলাদা, এবং তাদের সমস্যা বোঝার জন্য প্রয়োজন সময়, যত্ন ও দক্ষতা। তাই আমাদের প্রতিটি সেবা গড়ে উঠেছে এই মূল্যবোধের উপর ভিত্তি করে।

১. নির্ভরযোগ্য ও কোয়ালিফাইড হোমিওপ্যাথিক চিকিৎসক

আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন কোয়ালিফাইড ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ। রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনায় তারা ব্যবহার করেন ক্লিনিক্যাল অভিজ্ঞতা, আধুনিক রেপার্টরীসমূহ এবং সর্বাধুনিক হোমিওপ্যাথিক প্রযুক্তিসমূহ।

২. অফলাইন চিকিৎসা সেবা

রোগীরা চাইলে সরাসরি গ্লোবাল হোমিও সেন্টারে এসে চিকিৎসা নিতে পারেন। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রোগী দেখা হয়। এপয়েন্টমেন্ট গ্রহণ সহজ — আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করা যায়। এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুন!

৩. অনলাইন চিকিৎসা সেবা

দূরের রোগীদের কথা মাথায় রেখে আমরা চালু করেছি অনলাইন চিকিৎসা সেবা। অনলাইনে রোগীর তথ্য সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয় এবং প্রযোজ্য হলে কুরিয়ারের মাধ্যমে মানসম্মত হোমিওপ্যাথিক ওষুধ পাঠানো হয় রোগীর ঠিকানায়। এতে সময় ও ভ্রমণজনিত কষ্ট কমে যায়। অনলাইনে চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন।

৪. মানসম্মত বিদেশী ঔষধ

আমরা ব্যবহার করি উন্নতমানের, মূলত জার্মানি, সুইজারল্যান্ড এবং ভারতের বিখ্যাত সব হোমিওপ্যাথিক কোম্পানির ঔষধ। ওষুধ সংগ্রহে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে রোগীরা পান কার্যকর ও নিরাপদ চিকিৎসা।

৫. বিস্তারিত তথ্য গ্রহণ ও যত্নসহকারে ঔষধ নির্বাচন

প্রতিটি রোগীর সমস্যা ভালোভাবে বোঝার জন্য আমরা যথেষ্ট সময় ব্যয় করি। রোগীর শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে আমরা ওষুধ নির্বাচন করি — যা হোমিওপ্যাথির মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬. রোগীর গোপনীয়তা ও সম্মান রক্ষা

আমরা রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন রাখি। একজন রোগীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম নীতিগত অঙ্গীকার।

এই সেবাসমূহের মাধ্যমে গ্লোবাল হোমিও সেন্টার চেষ্টা করছে প্রতিটি রোগীর প্রতি ব্যক্তিগতভাবে যত্নবান হতে এবং আধুনিক হোমিওপ্যাথির আলোকে সমাধান প্রদান করতে। আপনি যদি একটি নিরাপদ, কার্যকর ও আন্তরিক হোমিওপ্যাথিক চিকিৎসা চান — তাহলে গ্লোবাল হোমিও সেন্টার আপনার জন্য সঠিক ঠিকানা।

0
Would love your thoughts, please comment.x
()
x