আই.বি.এস কী? আই বি এস (IBS) এর কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

আই বি এস (IBS) প্রকৃত রহস্য কী? এর লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

যা যা থাকছে-

Last Updated on September 20, 2026 by ডা. বুলবুল ইসলাম ‘ঈসা

আই.বি.এস কী? (What is IBS?)

…আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান প্রচলিত চিকিৎসার সমালোচনা করে যে কথা বলেছিলেন তার ভাবার্থ এই যে, রোগীর মধ্যকার প্রকৃত শারীরিক এবং মানসিক লক্ষণসমূহ, যা প্রকৃত রোগের প্রতিচ্ছবি, তা অনুসন্ধানের পরিবর্তে তাদের কাজ হচ্ছে রোগের বিভিন্ন প্যাথলজিক্যাল পরিবর্তন খুঁজে বের করা এবং তার একটা গালভারী নাম প্রদান করে রোগীকে চমকৃত, অভিভূত এবং আশ্চর্যিত করে দেওয়া! এখনো পর্যন্ত ব্যাপারটা সেই ধারাবাহিকতাতেই চলমান।

এই যে IBS, যার পূর্ণরূপ Irritable bowel syndrome, সাধারণ মানুষের পক্ষে তো দূরের কথা ভালো ভালো উচ্চ শিক্ষিত মানুষের পক্ষেও এ নামের পাঠ উদ্ধার করা অনেকটাই অসম্ভব! কেন? সাধারণ মানুষ তাদের রোগের কথা সহজ ভাবে বুঝুক, জানুক, এতে সমস্যা কোথায়?

যাইহোক, Irritable অর্থ উত্তেজনাপ্রবণ বা খিটখিটে, bowel অর্থাৎ অন্ত্র, আমরা সোজা ইংরেজিতে যেটাকে Intestine বলি, আর syndrome অর্থাৎ লক্ষণ। তাহলে Irritable bowel syndrome এর সরল অর্থ দাঁড়াচ্ছে অন্ত্রের খিটখিটে লক্ষণ অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক কার্যকলাপ।

আই.বি.এস এর কারণ কী? (What causes IBS?)

আই বি এস এর কারণ বুঝতে গেলে আগে বুঝতে হবে- কী কাজ আমাদের Intestine এর?

Intestine এর প্রধাণ কাজ হচ্ছে stomach থেকে পরিপাক হয়ে আসা খাবারের সকল পুষ্টি উপাদান ও পানি শোষণ করা এবং সংকোচন ও প্রসারণ এর মাধ্যমে বাকি বর্জ্যকে মল আকারে rectum বা মলাশয়ে পৌঁছে দেওয়া।

এখন Intestine এর এই সংকোচন প্রসারণ জনিত নড়াচড়া যদি স্বাভাবিকের তুলনায় কম হয় তাহলে পরিপাককৃত খাদ্যের বর্জ্য যা মল হিসেবে নিষ্কাশিত হতে যাচ্ছে তার অভ্যন্তরীণ পানি অতিমাত্রায় শোষিত হয়ে যায় যে কারণে মল শুষ্ক ও শক্ত হয়ে Constipation বা কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। পাশাপাশি কোথাও বর্জপদার্থ জমাট বাধলে যা হয়- তেমন করে পেটে বায়ু জমে, ব্যথা বেদনা সহ কষ্টকর নানান উপসর্গ সৃষ্টি হয়।

আবার এই সংকোচন প্রসারণ জনিত নড়াচড়ার গতি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে, পরিপাককৃত খাদ্যের পুষ্টি উপাদান এবং পানি শরীরে ঠিকঠাকভাবে শোষিত হতে পারে না, ফলে মল নরম থাকে। মল দ্রুত মলাশয়ে পৌঁছে যায় বলে খাদ্য গ্রহনের অল্প পরেই বার বার নরম মল ত্যাগ করতে হয়। অনেক সময় ডায়রিয়ার মত অবস্থাও সৃষ্টি হয়। পাশাপাশি পেটে বায়ু জমা, পেট ভুটভাট করা, ব্যাথা ইত্যাদি সৃষ্টি হয়।

মূলত এই দ্বিতীয় অবস্থাকেই বেশিরভাগ ক্ষেত্রে IBS হিসেবে ধরা হয়।

কিন্তু আসলে দুটো অবস্থাই IBS নামে পরিগণিত। প্রথমটি Constipation যুক্ত IBS(c) এবং দ্বিতীয়টি Diarrhea যুক্ত IBS(d).

আই.বি.এস কী? আই বি এস (IBS) এর কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

IBS এ ব্যাথা বেদনার আর একটি বিশেষ কারন হচ্ছে Intestine এর Abnormal Contraction. Intestine এর সংকোচন প্রসরণ আসলে একটা Harmonic Wave এর মত সংঘটিত হয়। ফলে মল সচ্ছন্দে rectum এর দিকে এগিয়ে যেতে পারে, তাতে গতি কম হোক বা বেশী। কিন্তু মাঝখানে এক এক স্থানে অবাঞ্ছিত সংকোচন হলে সেখানে বর্জ্যবদ্ধতা তৈরি হয়, ফলে গ্যাস সৃষ্টিসহ ব্যাথা বা অন্যান্য সমস্যা সৃষ্টি হয়; আর IBS এ সেটাই হয়ে থাকে।

…বেশিরভাগ ক্ষেত্রে ভয়, দুশ্চিন্তাসহ নানান মানসিক উদ্বেগ, উত্তেজনা ও টানাপোড়েনকে এই সমস্যা সৃষ্টির প্রধান কারণ হিসেবে ধারণা করা হয়। কিছু খাদ্য-খাবারও এই সমস্যা কে বাড়িয়ে দিয়ে থাকে।

কিন্তু আমার কথা হচ্ছে কারণ যাই হোক, রোগের নাম আমরা যাই দিইনা কেন, হোমিওপ্যাথিক চিকিৎসার রুল একটাই-

প্রপার কেইস টেকিং> এভালুয়েশান অব সিম্পটম> ফাইন্ড আউট দ্যা সিমিলিমাম

রেমিডি> এপলাই উইথ দ্যা মিনিমাম ডোজ এন্ড রাইট পটেন্সি! আর তাতেই রোগী সুস্থ্য, রোগ নির্মূল।

আই বি এস এর লক্ষণ ত উপরেই বিস্তারিত আলোচনা করা হয়ে গিয়েছে, কিন্তু ওগুলো হচ্ছে রোগের কথা, আই বি এস এর হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আমরা সঠিক ভাবে করতে চাই তবে আই বি এস রোগে আক্রান্ত রোগীর ব্যাক্তিগত লক্ষণবলী সংগ্রহ করতে হবে এবং তার ওপর বেইস করে প্রপার হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হবে। 

এলোপ্যাথিতে যদিও এই রোগের তেমন কোনো ভালো চিকিৎসা নেই বলে বলা হয় তবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় IBS সম্পূর্ণরূপে সেরে যায়।

Picture of ডা. বুলবুল ইসলাম 'ঈসা

ডা. বুলবুল ইসলাম 'ঈসা

ডা. বুলবুল ইসলাম 'ঈসা, DHMS (BHB), একজন কনসালট্যান্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও ক্লিনিক্যাল এডুকেটর, যিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে রোগীদের জন্য বিজ্ঞানভিত্তিক, পার্সোনালাইজড এবং নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে আসছেন। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক অ্যাটাকসহ বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সমন্বিত চিকিৎসায় তাঁর বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় গভীর কেস অ্যানালাইসিস পদ্ধতি অনুসরণ করেন, যেখানে রোগীর শারীরিক উপসর্গের পাশাপাশি মানসিক গঠন, আবেগিক অবস্থা, জীবনযাপন পদ্ধতি এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহ সমন্বিতভাবে মূল্যায়ন করা হয়। তাঁর চিকিৎসা দর্শনের মূল ভিত্তি হলো ব্যক্তিকেন্দ্রিক ও সামগ্রিক (holistic) দৃষ্টিভঙ্গি, যা দীর্ঘমেয়াদি সুস্থতা ও স্থিতিশীল স্বাস্থ্য পুনর্গঠনে সহায়ক। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি ডা. বুলবুল ইসলাম 'ঈসা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য অনলাইন প্রশিক্ষণমূলক একাডেমিক ক্লাস পরিচালনা করেন। তিনি Organon of Medicine, Repertory, Anatomy & Physiology, এবং Practice of Medicine বিষয়ে তত্ত্বভিত্তিক ও ক্লিনিক্যালি ওরিয়েন্টেড প্রশিক্ষণ প্রদান করে থাকেন। তাঁর প্রশিক্ষণ কার্যক্রমে ক্লাসিক্যাল নীতিমালা ও আধুনিক ক্লিনিক্যাল বিশ্লেষণের সমন্বয় ঘটে, যা শিক্ষার্থীদের বিশ্লেষণক্ষমতা, রেশনাল প্রেসক্রাইবিং দক্ষতা এবং পেশাগত মানোন্নয়নে সহায়তা করে। এছাড়াও তিনি একজন নিয়মিত মেডিকেল ব্লগ লেখক। তাঁর লেখায় মানসিক স্বাস্থ্য সচেতনতা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার যৌক্তিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাধান্য পায়। নৈতিক চিকিৎসা চর্চা, একাডেমিক সততা এবং পেশাগত উৎকর্ষ সাধনের প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে রোগী ও শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

বিশেষ সুযোগ!

আপনি কি আপনার নিজের কিংবা আপনার কোন আপন জনের রোগ বা স্বাস্য সংক্রান্ত কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন? কীভাবে কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না?

সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে নিচের ফরমটাতে আপনার সমস্যার বিস্তারিত তথ্য লিখে সাবমিট করুন।
আমাদের টিম আপনার তথ্য পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।

আপনার জন্য আরও কিছু লেখা ...

আপনি কি কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় খুঁজছেন? আজকের ব্লগে আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া প্রতিকার এবং লক্ষণভেদে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে......
পাইলস বা অর্শ (Piles or Hemorrhoids) হলো মলদ্বারের শিরাগুলোর ফোলা বা প্রসারিত হয়ে যাওয়ার একটি সাধারণ সমস্যা। এটি সাধারণত দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত চাপ বা জীবনযাত্রার অনিয়মের ফলে হয়ে থাকে। হোমিওপ্যাথিক...

Last Updated on September 20, 2026 by ডা. বুলবুল ইসলাম ‘ঈসা পেপটিক আলসার কী? …পেপটিক আলসার হল পাকস্থলী বা ডিওডেনাম এর আস্তরণের ঘা বা ক্ষত। এটা সাধারণত Helicobacter pylori (H....

গ্লোবাল হোমিও সেন্টার থেকে যেসব সেবা ও সুবিধা পেতে পারেন...

গ্লোবাল হোমিও সেন্টার আধুনিক ও বৈজ্ঞানিক হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদানকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে রোগীদের জন্য রয়েছে নানা ধরণের উন্নতমানের সেবা। আমরা বিশ্বাস করি, প্রতিটি রোগী আলাদা, এবং তাদের সমস্যা বোঝার জন্য প্রয়োজন সময়, যত্ন ও দক্ষতা। তাই আমাদের প্রতিটি সেবা গড়ে উঠেছে এই মূল্যবোধের উপর ভিত্তি করে।

১. নির্ভরযোগ্য ও কোয়ালিফাইড হোমিওপ্যাথিক চিকিৎসক

আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন কোয়ালিফাইড ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ। রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনায় তারা ব্যবহার করেন ক্লিনিক্যাল অভিজ্ঞতা, আধুনিক রেপার্টরীসমূহ এবং সর্বাধুনিক হোমিওপ্যাথিক প্রযুক্তিসমূহ।

২. অফলাইন চিকিৎসা সেবা

রোগীরা চাইলে সরাসরি গ্লোবাল হোমিও সেন্টারে এসে চিকিৎসা নিতে পারেন। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রোগী দেখা হয়। এপয়েন্টমেন্ট গ্রহণ সহজ — আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এপয়েন্টমেন্ট বুক করা যায়। এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুন!

৩. অনলাইন চিকিৎসা সেবা

দূরের রোগীদের কথা মাথায় রেখে আমরা চালু করেছি অনলাইন চিকিৎসা সেবা। অনলাইনে রোগীর তথ্য সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয় এবং প্রযোজ্য হলে কুরিয়ারের মাধ্যমে মানসম্মত হোমিওপ্যাথিক ওষুধ পাঠানো হয় রোগীর ঠিকানায়। এতে সময় ও ভ্রমণজনিত কষ্ট কমে যায়। অনলাইনে চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন।

৪. মানসম্মত বিদেশী ঔষধ

আমরা ব্যবহার করি উন্নতমানের, মূলত জার্মানি, সুইজারল্যান্ড এবং ভারতের বিখ্যাত সব হোমিওপ্যাথিক কোম্পানির ঔষধ। ওষুধ সংগ্রহে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে রোগীরা পান কার্যকর ও নিরাপদ চিকিৎসা।

৫. বিস্তারিত তথ্য গ্রহণ ও যত্নসহকারে ঔষধ নির্বাচন

প্রতিটি রোগীর সমস্যা ভালোভাবে বোঝার জন্য আমরা যথেষ্ট সময় ব্যয় করি। রোগীর শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে আমরা ওষুধ নির্বাচন করি — যা হোমিওপ্যাথির মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬. রোগীর গোপনীয়তা ও সম্মান রক্ষা

আমরা রোগীর ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন রাখি। একজন রোগীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম নীতিগত অঙ্গীকার।

এই সেবাসমূহের মাধ্যমে গ্লোবাল হোমিও সেন্টার চেষ্টা করছে প্রতিটি রোগীর প্রতি ব্যক্তিগতভাবে যত্নবান হতে এবং আধুনিক হোমিওপ্যাথির আলোকে সমাধান প্রদান করতে। আপনি যদি একটি নিরাপদ, কার্যকর ও আন্তরিক হোমিওপ্যাথিক চিকিৎসা চান — তাহলে গ্লোবাল হোমিও সেন্টার আপনার জন্য সঠিক ঠিকানা।

0
Would love your thoughts, please comment.x
()
x